মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আবেগের সম্পর্ক: তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : সন্ধ্যা ০৬:০২:৫৬ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ | আপডেট: বিকাল ০৪:১৫:২৬ রবিবার ২৫শে জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আবেগের সম্পর্ক: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সেই চট্টগ্রাম, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এই চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশের মানুষ এখন এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যার মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসার সুনিশ্চিত সুযোগ পাবে।


তিনি বলেন, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের অনেক সমালোচনা করতে পারি। কিন্তু তাতে কারও পেট ভরবে না। কারও লাভ হবে না। বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে, ততবার মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে। তাই আমরা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। যাতে করে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পায়। 


বিএনপির চেয়ারম্যান বলেন, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদেরসহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেইসব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোন ছাড় আমরা দেবো না।

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819