মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

একনেকে ৪ প্রকল্প অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : সকাল ১১:৪০:৪৮ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

একনেকে ৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ১১৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো হলো- উচ্চ গতির ইন্টারনেট স্থাপনে তৃতীয় সাবমেরিন ক‌্যাবল, নদী পুনঃখনন, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ ও মিউনিসিপ্যাল গভারন্যান্স অ‌্যান্ড সার্ভিসেস সংশোধন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম সাংবাদিকদের প্রকল্পগুলো নিয়ে ব্রিফ করেন।

ড. শামসুল আলম জানান, আজকের এই চারটি প্রকল্পে সরকারি অর্থায়ন ব্যয় করা হবে ১ হাজার ৪৪০ কোটি ৮৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৩০০ কোটি ৮৩ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে ৩৭৩ কোটি ৫০ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘নরসিংদী জেলার অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদী, হাড়িদোয়া নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুনঃখনন (১ম সংশোধিত)’ প্রকল্প; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে ‘ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প এবং; ‘বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন’ প্রকল্প। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘মিউনিসিপ্যাল গভারন্যান্স অ‌্যান্ড সার্ভিসেস (২য় সংশোধিত)’ প্রকল্প।

সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আরও অনেকে।
এএইচ/এসএ/

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819