মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

একুশে টেলিভিশনের বিপনন ব্যবস্থাপক কার্ত্তিকের মাতৃবিয়োগ

প্রকাশিত : রাত ০৮:১৮:৩৪ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

একুশে টেলিভিশনের বিপনন ব্যবস্থাপক কার্ত্তিকের মাতৃবিয়োগ

সুনীতি রানী দাস

একুশে টেলিভিশনের বিপনন ব্যবস্থাপক (অনলাইন) কার্ত্তিক চন্দ্র দাস’র মা সুনীতি রানী দাস (৬৮) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঝালকাঠির নলছিটি পৌর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
 
সুনীতি রানী দাস ঝালকাঠির নলছিটি’র শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাস’র  সহধর্মিণী। তার দেহত্যাগে একুশে টেলিভিশন পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ ও মৃতের আত্মার শান্তি কামনা করা হয়েছে। সেইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এদিকে আলোকিত ঝালকাঠি’র পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

এমএস/

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819